Wednesday, March 30, 2016

‘বাংলা ব্যাশ টি-টোয়েন্টি’ টুর্নামেন্ট শুরু ১৫ এপ্রিল

‘বাংলা ব্যাশ টি-টোয়েন্টি’ টুর্নামেন্ট শুরু ১৫ এপ্রিল
রাজশাহী: রাজশাহীসহ দেশের ৮টি বিভাগীয় দল নিয়ে ‘বাংলা ব্যাশ টি-টোয়েন্টি অনূর্ধ্ব ২১ ক্রিকেট টুর্নামেন্ট’ মাঠে গড়াচ্ছে ১৫ এপ্রিল।
 
এ উপলক্ষে বুধবার (৩১ মার্চ) বিকেলে রাজশাহীর শহীদ এএইচএম কামারুজ্জামান বিভাগীয় স্টেডিয়ামের কনফারেন্স রুমে আয়োজক স্পোর্টস ইন্টারন্যাশনালের পক্ষে সংবাদ সম্মেলন করা হয়।
এতে টুর্নামেন্টের বিভিন্ন দিক তুলে ধরেন রাজশাহী বিভাগীয় ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাহমুদ জামাল।
বক্তব্য রাখেন রাজশাহী জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নফিউস সামস প্যাডি ও স্পোর্টস ইন্টারন্যাশনালের এক্সিকিউটিভ ম্যানেজার জোনাস ক্রিস্টোফার ম্যান্ডেজ।
এছাড়া রাজশাহী বিভাগের তারকা খেলোয়াড় নাজমুল হোসেন শান্ত উপস্থিত ছিলেন।
এ সময় জানানো হয়, দেশে টি-টোয়েন্টি ফরম্যাটের খেলোয়াড় সৃষ্টির লক্ষ্যেই আগামী ১৫ এপ্রিল থেকে সিলেটে শুরু হবে এ টুর্নামেন্ট। তবে আয়োজকদের সিদ্ধান্তে দেশের আট বিভাগে পর্যায়ক্রমে এ উপলক্ষে সংবাদ সম্মেলনের আয়োজন করা হবে। তারই অংশ হিসেবে বুধবার রাজশাহীতে এ সংবাদ সম্মেলন।
রাজশাহী বিভাগীয় ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাহমুদ জামাল বলেন, টুর্নামেন্টে চ্যাম্পিয়ন দল ৫ লাখ এবং রানার আপ দল পাবে আড়াই লাখ টাকা।
এছাড়া ম্যান অব দ্যা ম্যাচ ও ম্যান আব দ্যা সিরিজের জন্য রয়েছে আকর্ষণীয় পুরস্কার।

যুবরাজ ভক্তদের আশা ভঙ্গ

যুবরাজ সিংকে নিয়ে শঙ্কাটা তৈরি হয়েছিল আগেই। গত রোববার মোহালিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে ব্যাটিং করার সময় অ্যাঙ্কেলের চোটে পড়েন তিনি। তবে হার্ডহিটার এই ব্যাটসম্যানের জন্য দু’দিন অপেক্ষার পর অবশেষে হাল ছেড়েছেন দলের নির্বাচকরা। ফলে আগামীকাল সেমিফাইনালে গুরুত্বপূর্ণ ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হওয়ার আগেই বড় একটি ধাক্কা খেলে স্বাগতিকরা। টি-টোয়েন্টির বিশ্বকাপের চলতি আসরে যুবরাজ সিংয়ের বিধ্বংসীরূপ দেখতে পায়নি ভারতীয় ক্রিকেটভক্তরা। ফর্মহীনতায় ভুগলেও মারকুটে এই ব্যাটসম্যানের সেরাটা পাওয়ার অপেক্ষায় ছিল তারা। শেষ চারের মঞ্চে ধোনি-কোহলিদের সঙ্গে যুবরাজও জ্বলে উঠবেন এমনটাই প্রত্যাশা ছিল তাদের। কিন্তু ইনজুরি নামক ঘাতকের কারণে যুবরাজ ভক্তদের আর সেই আশা পূরণ হলো কই। যুবরাজের পরিবর্তে মাঠে নামার জন্য আগে থেকেই তৈরি থাকতে বলা হয়েছিল আজিঙ্কা রাহানে ও মানিশ পান্ডেকে। তবে ক্যারিবীয়দের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে ভারতীয় স্কোয়াডে শেষ পর্যন্ত জায়গা করে নিয়েছেন মানিশ পান্ডেই।

মেয়েদের বিশ্বকাপে টানা চতুর্থবার ফাইনালে অস্ট্রেলিয়া

স্পোর্টস ডেস্ক : মেয়েদের টি-২০ বিশ্বকাপ গতকাল বুধবার ইংল্যান্ডকে ৫ রানে হারিয়ে টানা চতুর্থবারের মতো টি-২০ বিশ্বকাপের ফাইনালে উঠেছে অস্ট্রেলিয়ার মেয়েরা। এটি মেয়েদের পঞ্চম টি-২০ বিশ্বকাপের আসর। এর আগের তিন আসরে টানা শিরোপা জিতেছে অস্ট্রেলিয়া। ২০০৯ সালে প্রথম আসরের শিরোপা জিতেছিল ইংল্যান্ড। এরপর তিনটি শিরোপা গেছে অসি মেয়েদের ঘরে।
দিল্লীর ফিরোশ শাহ কোটলা স্টেডিয়ামে টসে হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১৩২ রান সংগ্রহ করে অস্ট্রেলিয়া। জবাবে সাত উইকেটে ১২৭ রানে থেমে যায় ইংল্যান্ড।
জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুটা ভালোই ছিল ইংল্যান্ডের। উদ্বোধনী জুটিতে তারা করে ৬৭ রান। ৮৯ রানে পড়ে দ্বিতীয় উইকেট। সাত উইকেট হারায় ১১৭ রানে। শেষের দিকে দ্রুত উইকেট যাওয়ার কারণে রানের গতি কমে যায়। শেষ পর্যন্ত ইংলিশ মেয়েদের হারতে হয় মাত্র ৫ রানে। দলের হয়ে সর্বোচ্চ ৩২ রান করেন ওপেনার বেওমন্ট। এছাড়া অধিনায়ক এডওয়ার্ডস ৩১, টেইলর ২১, ওয়েট অপরাজিত ১০ রান করেন। অস্ট্রেলিয়ার হয়ে মেগান স্কুট দুটি, পেরি, ফারেল, বিমস, ওসবর্ন একটি করে উইকেট নেন।
এর আগে ব্যাট করতে নেমে অস্ট্রেলিয়াকে শুভ সূচনা এনে দেন দুই ওপেনার আলি হিলি ও অ্যালিসি ভিলানি। ওপেনিং জুটিতে ৪১ রান যোগ করেন তারা। স্কিভারের শিকার হয়ে প্রথমে সাজঘরে ফেরেন ভিলানি। ২০ বলে চারটি চারের মারে করেন ১৯ রান।
আর মার্শের বলে এলবিডব্লিউর ফাঁদে পড়ার আগে হিলির ব্যাট থেকে আসে ১৫ বলে পাঁচটি চারে সাজানো ২৫ রান। অ্যালিসি পেরির ব্যক্তিগত ইনিংসটি থামে ১০ রানে। ১৩ বলে ১১ রান করা ব্লাকওয়েল কাটা পড়েন রানআউটে। অস্ট্রেলিয়ার পক্ষে সর্বোচ্চ ৫৫ রান করেন মেগ ল্যানিং। অসি অধিনায়কের ৫০ বলের মূল্যবান এই ইনিংসটি ছিল ছয়টি চারে সমৃদ্ধ। স্কিভারের বলে নাইটের হাতে ক্যাচ দিয়ে প্যাভিলিয়নের পথ ধরেন ল্যানিং। ইংল্যান্ডের পক্ষে ২২ রান খরচায় ২ উইকেট নেন স্কিভার। একটি করে উইকেট নেন মার্শ ও জেনি গান।

মেসির আরেকটি মাইলফলক

টি-টোয়েন্টি বিশ্বকাপ চলাকালে অবৈধ বোলিং অ্যাকশনের কারণে তাকে সাময়িক নিষিদ্ধ করেছে আইসিসি। এই নিষেধাজ্ঞার ব্যাপারে বিসিবি আপিল করলেও সেটা খারিজ করে দেয় সংস্থাটি। বলা হচ্ছে বাংলাদেশ ক্রিকেট দলের পেসার তাসকিন আহমেদের কথা। 
গতকাল মঙ্গলবার দুপুরে শ্রীলংকার উদ্দেশ্যে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাংলাদেশ ছাড়েন তাসকিন। বিমানে বসে ফেসবুকে একটি ছবি আপলোড করে ক্যাপশনে লিখেছেন, ‘একটু রিফ্রেশমেন্ট প্রয়োজন। কাজিনদের সঙ্গে যাচ্ছি...।’

বিডি-প্রতিদিন/ ৩০ মার্চ, ২০১৬/ রশিদা
- See more at: http://www.bd-pratidin.com/sports/2016/03/30/135671#sthash.HqjjyWTy.dpuf

আর্জেন্টিনার হয়ে বিরল মাইলফলক স্পর্শ করলেন লিওনেল মেসি। নিজ দেশের হয়ে গোলের হাফ সেঞ্চুরি পূরণ করেছেন বার্সেলোনার এ স্ট্রাইকার। বাংলাদেশ সময় গতকাল ভোরে ২০১৮-বিশ্বকাপ বাছাইপর্বে তার দল বলিভিয়াকে হারিয়েছে ২-০ গোলে। এতে দক্ষিণ আমেরিকা অঞ্চলে ১০ দলের মধ্যে তৃতীয় স্থানে এখন আর্জেন্টিনা। ৬ ম্যাচে ৩ জয় ২ ড্র ও ১ হারে ১১ পয়েন্ট তাদের। ১৩ পয়েন্ট নিয়ে শীর্ষ দুইয়ে উরুগুয়ে ও ইকুয়েডর। বাছাইপর্বের প্রথম তিন ম্যাচ জয়হীন ছিল আর্জেন্টিনা। কিন্তু পরে টানা তিন ম্যাচ জয় দেখলো তারা। কলম্বিয়াকে ১-০ গোলে হারানোর পর ৫ দিন আগে চিলিকে ২-১ গোলে হারায় তারা। আর এবার বলিভিয়াকে পাত্তাই দিলো না তারা। এদিন ম্যাচের ২০ মিনিটে স্বাগতিক আর্জেন্টিনাকে এগিয়ে দেন গ্যাব্রিয়েল মারকাদো। এই নিয়ে আর্জেন্টিনার হয়ে টানা দুই ম্যাচে গোল করলেন তিনি। চিলির বিপক্ষে ম্যাচেও গোল করেন তিনি। ২৯ মিনিটে আর্জেন্টিনার এভরা বেনেগাকে মারাত্মক ফাউল করেন বলিভিয়ার রোন্যান্ড ইগুইনো। এতে আর্জেন্টিনার পক্ষে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। আর সেখান থেকে গোল করে আর্জেন্টিনার ব্যবধান দ্বিগুণ করেন লিওনেল মেসি। এতে দেশের হয়ে ১০৭ ম্যাচে ৫০ গোলের মাইলফলক স্পর্শ করলেন তিনি। আর্জেন্টিনার হয়ে ৫০ গোলের মাইলফলক ছোঁয়ার রেকর্ড আছে একমাত্র গ্যাব্রিয়েল বাতিস্তুতার। তিনি ১৯৯১ থেকে ২০০২ সালের মধ্যে ৭৮ ম্যাচে ৫৬ গোল করেন। ঘটনাচক্রে এই স্তাদিও মারিও আলবার্তো কেন্দেস মাঠেই ৬৯ ম্যাচে ৫০তম গোল করেছিলেন বাতিস্তুতা। আর্জেন্টিনার সর্বকালের সর্বাধিক গোলের রেকর্ড এখন পর্যন্ত তার দখলে। তাকে স্পর্শ করতে মেসির প্রয়োজন আর ৬ গোল। পাঁচবারের ফিফা ব্যালন ডি’অরজয়ী মেসি স্প্যানিশ ক্লাব বার্সেলোনার হয়ে সব মিলিয়ে ৪৪৯ গোল করেছেন। ক্লাবটির ইতিহাসে ব্যক্তিগত সবচেয়ে বেশি গোলের রেকর্ড এটি। আর দেশ ও ক্লাবের হয়ে একটি গোল করতে পারলেই স্পর্শ করবেন ৫০০ গোলের মাইলফলক। সুস্থ থাকলে মেসি পরের খেলাটা খেলবেন ২রা এপ্রিল রিয়াল মাদ্রিদের বিপক্ষে।
আর্জেন্টিনার শীর্ষ ৫ গোলদাতা
খেলোয়াড়    গোল    ম্যাচ    সময়
গ্যাব্রিয়েল বাতিস্তুতা    ৫৬    ৭৮    ১৯৯১-০২
লিওনেল মেসি    ৫০    ১০৭    ২০০৫-
হারনান ক্রেসপো    ৩৫    ৬৪    ১৯৯৫-০৭
দিয়েগো ম্যারাডোনা    ৩৪    ৯১    ১৯৭৭-৯৪
সার্জিও আগুয়েরো    ৩২    ৭০    ২০০৬-
টি-টোয়েন্টি বিশ্বকাপ চলাকালে অবৈধ বোলিং অ্যাকশনের কারণে তাকে সাময়িক নিষিদ্ধ করেছে আইসিসি। এই নিষেধাজ্ঞার ব্যাপারে বিসিবি আপিল করলেও সেটা খারিজ করে দেয় সংস্থাটি। বলা হচ্ছে বাংলাদেশ ক্রিকেট দলের পেসার তাসকিন আহমেদের কথা। 
গতকাল মঙ্গলবার দুপুরে শ্রীলংকার উদ্দেশ্যে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাংলাদেশ ছাড়েন তাসকিন। বিমানে বসে ফেসবুকে একটি ছবি আপলোড করে ক্যাপশনে লিখেছেন, ‘একটু রিফ্রেশমেন্ট প্রয়োজন। কাজিনদের সঙ্গে যাচ্ছি...।’

বিডি-প্রতিদিন/ ৩০ মার্চ, ২০১৬/ রশিদা
- See more at: http://www.bd-pratidin.com/sports/2016/03/30/135671#sthash.HqjjyWTy.dpuf
টি-টোয়েন্টি বিশ্বকাপ চলাকালে অবৈধ বোলিং অ্যাকশনের কারণে তাকে সাময়িক নিষিদ্ধ করেছে আইসিসি। এই নিষেধাজ্ঞার ব্যাপারে বিসিবি আপিল করলেও সেটা খারিজ করে দেয় সংস্থাটি। বলা হচ্ছে বাংলাদেশ ক্রিকেট দলের পেসার তাসকিন আহমেদের কথা। 
গতকাল মঙ্গলবার দুপুরে শ্রীলংকার উদ্দেশ্যে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাংলাদেশ ছাড়েন তাসকিন। বিমানে বসে ফেসবুকে একটি ছবি আপলোড করে ক্যাপশনে লিখেছেন, ‘একটু রিফ্রেশমেন্ট প্রয়োজন। কাজিনদের সঙ্গে যাচ্ছি...।’

বিডি-প্রতিদিন/ ৩০ মার্চ, ২০১৬/ রশিদা
- See more at: http://www.bd-pratidin.com/sports/2016/03/30/135671#sthash.HqjjyWTy.dpuf
টি-টোয়েন্টি বিশ্বকাপ চলাকালে অবৈধ বোলিং অ্যাকশনের কারণে তাকে সাময়িক নিষিদ্ধ করেছে আইসিসি। এই নিষেধাজ্ঞার ব্যাপারে বিসিবি আপিল করলেও সেটা খারিজ করে দেয় সংস্থাটি। বলা হচ্ছে বাংলাদেশ ক্রিকেট দলের পেসার তাসকিন আহমেদের কথা। 
গতকাল মঙ্গলবার দুপুরে শ্রীলংকার উদ্দেশ্যে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাংলাদেশ ছাড়েন তাসকিন। বিমানে বসে ফেসবুকে একটি ছবি আপলোড করে ক্যাপশনে লিখেছেন, ‘একটু রিফ্রেশমেন্ট প্রয়োজন। কাজিনদের সঙ্গে যাচ্ছি...।’

বিডি-প্রতিদিন/ ৩০ মার্চ, ২০১৬/ রশিদা
- See more at: http://www.bd-pratidin.com/sports/2016/03/30/135671#sthash.HqjjyWTy.dpuf

রোনালদোর হেডে জিতল পর্তুগাল

রোনালদোর হেডে জিতল পর্তুগাল
ব্রাসেলসে আত্মঘাতী হামলার পর খেলতে নেমে প্রথম ম্যাচে হেরেছে বেলজিয়াম। আগামী ইউরোর প্রস্তুতি ম্যাচে মঙ্গলবার রাতে পর্তুগালের কাছে বেলজিয়ামের হারটি ২-১ গোলের।
 
টানা চার আন্তর্জাতিক ম্যাচে গোল না পাওযার পর সাফল্য পেলেন রিয়াল মাদ্রিদের ক্রিস্টিয়ানো রোনালদো। আগের ম্যাচে বুলগেরিয়ার বিপক্ষে পেনাল্টি থেকেও গোল করতে পারেননি তিন বারের বর্ষসেরা এই খেলোয়াড়। ম্যাচটি পর্তুগাল হেরেছিল ১-০ গোলে। নিরাপত্তার ঝুঁকিতে বেলজিয়াম থেকে ম্যাচটি পর্তুগালের লেইরিয়াতে সরিয়ে নেওয়া হয়।
 
গত ২২ মার্চে ব্রাসেলসে আত্মঘাতী হামলায় ক্ষতিগ্রস্থদের স্মরণে ম্যাচের আগে অনুশীলনের সময় বিশেষ টি-শার্ট পরেন রোনালদোরা। তাতে লেখা ছিল ‘সব ক্ষতিগ্রস্থদের স্মরণে’। খেলা শুরুর আগে দুই দলের খেলোয়াড়রা পাশাপাশি দাঁড়িয়ে সংহতি প্রকাশ করেন। 
 
২০তম মিনিটে সতীর্থের বাড়ানো বল ধরে বেলজিয়ামের আগুয়ান গোলরক্ষকে বাঁকানো শটে পরাস্ত করেন নানি। কুড়ি মিনিট পর গতিময় হেডে লক্ষ্যভেদ করে ব্যবধান দ্বিগুণ করেন রিয়াল মাদ্রিদের হয়ে দুর্দান্ত ফর্মে থাকা রোনালদো। 
 
৬২তম মিনিটে ভাই জর্ডান লুকাকুর ক্রসে হেড করে এক গোল শোধ করেন রোমেলু লুকাকু। তবে পরে আর সমতা ফেরানো গোলের দেখা পায়নি অতিথিরা 

ওয়ার্ল্ড টি-টোয়েন্টির সেরা একাদশে সাকিব-মুস্তাফিজ

ওয়ার্ল্ড টি-টোয়েন্টির সেরা একাদশে সাকিব-মুস্তাফিজ
চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপের সেরা একাদশে জায়গা পেয়েছেন বিশ^সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান ও টাইগার পেসার মুস্তাফিজুর রহমান।স্টার স্পোর্টসের ক্রিকেট বিশেষজ্ঞ হিসেবে ভারতের কিংবদন্তি ক্রিকেটার ভিভিএস লক্ষণ এবং মুরালি কার্তিকের সেরা একাদশে জায়গা পান তারা 
 
ভারতের সাবেক স্পিনার কার্তিক তার সাজানো সেরা একাদশে কোনো টাইগার ক্রিকেটারকে না রাখলেও লক্ষণ তার সেরা একাদশে পারফরমেন্সের ভিত্তিতে সাকিব-মুস্তাফিজকে রেখেছেন।
 
স্টার স্পোর্টসের নিয়মিত অনুষ্ঠান ‘টি-টুয়েন্টি পাওয়ার এ লক্ষন চলতি বিশ্বকাপে তার পছন্দের একাদশ বেছে নেন। তার সাজনো বিশ্বসেরা একাদশে ভারতের থেকে নিয়েছেন সর্বোচ্চ ৪ ক্রিকেটারকে। এছাড়া, তার সেরা একাদশে বাংলাদেশ, সেমি ফাইনালিস্ট নিউজিল্যান্ড ও আরেক সেমিফাইনালিস্ট ওয়েস্ট ইন্ডিজের দুইজন করে ক্রিকেটার রয়েছেন।
 
সেমির টিকিট পাওয়া ইংল্যান্ড থেকে একজন ক্রিকেটার সাকিবদের একাদশে জায়গা করে নিয়েছেন। আর পাকিস্তানের একজনকে দ্বাদশ ক্রিকেটার হিসেবে রেখেছেন লক্ষণ।
লক্ষণের সেরা একাদশ: ক্রিস গেইল, মার্টিন গাপটিল, বিরাট কোহলি, জো রুট, সাকিব আল হাসান, মহেন্দ্র সিং ধোনি, ডোয়াইন ব্রাভো, রবিচন্দ্রন অশ্বিন, ইশ সোধি, জাসপ্রিত বুমরাহ, মুস্তাফিজুর রহমান। মোহাম্মদ হাফিজ (দ্বাদশ খেলোয়াড়)

নাটকের মঞ্চেও উঠতে হল মেসিকে

messi at drama stage আর্জেন্তিনার সাধারণ মানুষের মনে লিওনেল মেসির স্থান যে সবচেয়ে ওপরে, তা আরও একবার প্রমাণিত হয়ে গেল সোমবার। সোমবার বুয়েনস আইরেসে টিমের সঙ্গে নাটক দেখতে গিয়েছিলেন মেসি। তাঁকে দেখতে পেয়েই প্রেক্ষাগৃহের দর্শকরা উঠে দাঁড়িয়ে করতালিতে অভিবাদন জানান জাতীয় দলের অধিনায়ককে।

দেশকে এখনও তিনি আন্তর্জাতিক মঞ্চে কোনও ট্রফি তুলে দিতে পারেননি। জাতীয় সঙ্গীতের সঙ্গে মুখ মেলান না বলেও তাঁর বিরুদ্ধে উষ্মা রয়েছে সমর্থকদের। কিন্তু আর্জেন্তিনার সাধারণ মানুষের মনে লিওনেল মেসির স্থান যে সবচেয়ে ওপরে, তা আরও একবার প্রমাণিত হয়ে গেল সোমবার। আগামী বৃহস্পতিবার বিশ্বকাপ যোগ্যতাপর্বে আর্জেন্তিনা খেলবে বলিভিয়ার বিরুদ্ধে। তার আগে সোমবার বুয়েনস আইরেসে টিমের সঙ্গে নাটক দেখতে গিয়েছিলেন মেসি। তাঁকে দেখতে পেয়েই প্রেক্ষাগৃহের দর্শকরা উঠে দাঁড়িয়ে করতালিতে অভিবাদন জানান জাতীয় দলের অধিনায়ককে। তাঁরা চিৎকার করে ওঠেন, ‘ওলে, ওলে, লিও, লিও...’। শুধু তাই নয়। তাঁকে জোর করে মঞ্চেও তুলে দেওয়া হয়। দর্শকদের উন্মাদনায় মেসি অপ্রতিভ হয়ে পড়েন। সেখানে ওই নাটকের অভিনেতা-অভিনেত্রীরাও মেসির সঙ্গে হাত মিলিয়ে যান।শেষ ম্যাচে চিলের বিরুদ্ধে ২-১ গোলে জয়ের পর আর্জেন্তিনা শিবিরে ফিরেছে খুশির মেজাজ। তবে সতর্ক রয়েছেন মেসি। তিনি বলেছেন, ‘‘আমাদের কিন্তু আরও ভাল ফুটবল খেলতে হবে। আমি সতীর্থদের সেই কথা বারবার মনে করিয়ে দিচ্ছি।’’ পাশাপাশি প্রাক্তন কোচ দিয়েগো মারাদোনারও প্রশংসা করেছেন তিনি। মেসি বলেছেন, ‘‘দিয়েগো জাতীয় দলের কোচ হওয়ার আগে আমার সঙ্গে ওর কোনও কথাই হত না। বেশ কয়েকটি অনুষ্ঠানে দেখা হলেও কথাবার্তা হয়নি। আমিও দিয়েগোকে বিরক্ত করতাম না। পরে উনি আর্জেন্তিনা দলের দায়িত্ব নেওয়ার পর আমার সঙ্গে অনেক কথাবার্তা হয়েছে। ওই সময় মারাদোনার থেকে আমি অনেক কিছু শিখেছি। তবে মারাদোনা জাতীয় দলের কোচিং ছেড়ে দেওয়ার পর আমার সঙ্গে ওঁর বিশেষ কোনও কথাবার্তা হয়নি।’’ যদিও বর্তমান কোচ জেরার্দো তাতা মার্তিনোর সঙ্গে প্রাক্তন কোচের তুলনা টানতে চাননি তিনি। মেসি বলেছেন, ‘‘দুই কোচের ভাবনায় অনেক পার্থক্য রয়েছে। সেটা নিয়ে তুলনা টানা অর্থহীন।’’